বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরে আনন্দমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:৪০ পিএম
শাহরাস্তিতে দিনব্যাপী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরে আনন্দমেলা
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর উপলক্ষে আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪-শে মার্চ) দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি সম্পন্ন হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আয়োজিত ওই মেলায়  দিনব্যাপী বাংলাদেশে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে ও বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের উন্নয়ন ভাবনা দৃশ্যমান উন্নয়নের অগ্রগতি জানান দেওয়াই মূল প্রতিপাদ্য ছিল। মেলায় অংশগ্রহণ করা ৩০ টি সরকারি অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা তাদের চলমান উন্নয়নের অগ্রগতি ও সেবার মান এবং দেশের ঈর্ষান্বিত অর্থনীতির উন্নতির সমীকরণ জানান দিতে প্রদর্শনীর আয়োজন করে ।
এছাড়া মেলাকে প্রাণবন্ত করতে শাহরাস্তি উপজেলা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটিকে প্রাণবন্ত করে। ওই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার প্রদর্শিত স্টল গুলি ঘুরে ঘুরে সরকারের  আধুনিক উন্নত সেবাগুলোর সম্পর্কে খোঁজখবর নেন। কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের তাদের অভিমত বিনিময় করেন।
পরে উপজেলা নিবার্হী অফিসারের সভাপ্রদানে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে এই মেলা বিষয়ে ভার্চুয়াল প্রোগ্রামে (মার্কিন যুক্তরাষ্ট্র থেকে) প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।
ওইদিন উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তার সমাপনী বক্তব্য,উক্ত মেলা আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মীদেরকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, শাহরাস্তি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাছির উদ্দিন, শাহরাস্তি পৌরসভার রোটা: তোফায়েল আহমেদ শেখ, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ,শাহরাস্তি প্রেসকাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন সহ ১০টি ইউপির চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানান শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’