বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এডাব’র আয়োজনে ‘মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১:৪০ পিএম
এডাব’র আয়োজনে ‘মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার : এডাব চাঁদপুর শাখার আয়োজনে “মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ” শীর্ষক সেমিনার গতকাল ২৮মার্চ সোমবার সদর উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভুমি মোহাম্মন হেলাল চৌধুরী বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এব্যাধি থেকে সবাইকে সচেতন করতে হলে আপনি আগে নিজের সন্তানকে রক্ষা করুন, আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে মিশে তার তথ্য নিন। এর পর যারা আপনার প্রতিবেশি ও আত্নীয় স্বজন তাদের সাথে পরামর্শের মাধ্যামে সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভাবে সকলে মিলে প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

এডাব চাঁদপুর এর সহ- সভাপতি মোঃ নূরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব এর পরিচালক একে এম জসিম উদদীন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুর শাখার উপ-পরিদর্শক মোঃ পিয়ার হোসেন।

উনমুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক ও চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ন-সাধারণ সম্পাদক জামাল আহমেদ আখন্দ, সাংবাদিক মাসুদ আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, চাঁদপুর পৌরসভার প্রান্তিক জীবনগোষ্ঠির মান উন্নয়ন প্রকল্প সিডিসির সভাপতি মরিয়ম আক্তার হোসনা, বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি তাফাজ্জল হোসেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের তৌফিক মাহমুদ, মোহাম্মদপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সাফায়াত খান, সোনালী সুদিন এর সভাপতি আবু হানিফ, স্কলার ওয়েল ফেয়ার এর সভাপতি বি এম হাসন, বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মারিয়া আক্তার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।