বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাংচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৪৬ পিএম
চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাংচুর

গাজী মোঃ ইমাম হাসান : আগামী ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মোঃ শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে জেলা ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দরা।

২৯ মার্চ মঙ্গলবার দুপুর ১.৪০ মিনিটের সময় শহরের বিটি রোডস্থ তার নিজ বাড়ি হাবিব ভিলায় এ হামলার ঘটনাটি সংগঠিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে এ ঘটনায় দুপুর ৩টায় চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুস সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান শফিকুজ্জামান জানায়, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল অরফে নায়ক সোহেল এর নেতৃত্বে ১০টি মটরসাইকেল ও অটোরিক্সা নিয়ে কমপক্ষেে৫০ জন লোকজন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে ইট পাটকেল নিক্ষেপ করে ও বাড়ি ভাংচুর করে এবং সিঁড়ি বেয়ে উপরে উঠার চেস্টা করে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সড়ে দাঁড়ানোর জন্য গত কয়েকদিন ধরে মোবাইলে আমাকে হুমকি-ধমকি প্রদান করে আসছে । আমার ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন সদস্য। দলের সম্মেলন আসলে প্রার্থীরা আনন্দে মাঠে কাজ করবে। আমি কোন প্রচার প্রচারনা করতে পারছি না। আমি ব্যক্তি অন্যায় করতে পারি, তবে আমার বাসা-বাড়ি কেন ভাংচুর করা হলো। কোন কিছুই আমাকে নির্বাচন থেকে ধরে রাখতে পারবে না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। ইনশাল্লাহ আগামী ২ এপ্রিল আমি সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় নির্বাচনে অংশ গ্রহন করবো।

Model Hospital

দেওয়ান শফিকুজ্জামান চাঁদপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক ২ বারের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তবে আমি দলের উদ্ধোর্তন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি। তাদের সাথে পরামর্শ করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করাহবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।