সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাগাদী ইউপি চেয়ারম্যানের আলোচনা সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৩:২১ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাগাদী ইউপি চেয়ারম্যানের আলোচনা সভা 
সজীব খান :  ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে, রচনা লিখন, চিত্রাকংন এবং উপস্থিত বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের মাঝে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল সভাপতিত্বে ইউপি সচিব শহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে ওয়ার্ড সদস্য, সদস্য গ্রাম পুলিশ, সমাজ সেবক ও রাজনীতিবিদ গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূর্ব ইউনিয়ন পরিষদ ও কর্মকর্তাদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।