বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দূর্গাপুর জনকল্যাণ উবি’র এসএমসি সভাপতি আল-আমিন নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:২৫ পিএম
দূর্গাপুর জনকল্যাণ উবি’র এসএমসি সভাপতি আল-আমিন নির্বাচিত

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল আমিন।

২৯ মার্চ মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মাধ্যমিক শিক্ষা অফিসে সভায় শেষে সভাপতি পদ ২ জন প্রতিদন্দ্বিতা করে। সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আল-আমিন। এতে ৭ ভোটের মধ্যে মোহাম্মদ আল-আমিন একাই ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং কর্মকর্তা ও একাডেমি সুপারভাইজার মো. সাইফুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ আল-আমিন দূর্গাপুর জনকল্যান উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে।

এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আল-আমিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি। এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমি এসেছি বিদ্যালয়ে সকল উন্নয়ন করতে। আমার সাধ্যমতে উন্নয়ন করে যাবো। তাছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। যারা আমাকে ভোট দিয়ে, পরামর্শ দিয়ে ও দৈহিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।

Model Hospital

উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । ওই কমিটিতে মো. বাদল, মো. সাগর, কামাল মোল্লা ও আবুল কালাম আজাদ বিজয়ী হন। এর আগে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান ও অনুপম মল্লিক এবং পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital