বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দশানী মোহনপুর উবি’র ম্যানেজিং কমিটির সাধারণ সদস্য পদে নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১:২১ পিএম
মতলব দশানী মোহনপুর উবি’র ম্যানেজিং কমিটির সাধারণ সদস্য পদে নির্বাচন সম্পন্ন
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন আঃ খালেক (ব্যালট-১), কাউছার আহমেদ (ব্যালট-২), কাজী মোহাম্মদ জাকির হোসেন (ব্যালট-৩), মোঃ দেলোয়ার হোসেন (ব্যালট-৪) ফজলুল হক সরকার (ব্যালট-৫), মোঃ বদিউল আলম (ব্যালট-৬), রফিক মৃধা (ব্যালট-৭) ও মোঃ হুমায়ুন কবির (ব্যালট-৮)।
এরমধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৪ জনকে নির্বাচিত করা হবে।  ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অভিভাবক সদস্য পদে ফজলুল হক সরকার (ব্যালট-) ১৮২ ভোট পেয়ে প্রথম স্থান, কাউছার আহমেদ (ব্যালট-২) ১৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, কাজী মোঃ জাকির হোসেন (ব্যালট-৩) ১৬৭ ভোট পেয়ে তৃতীয় ও রফিক মৃধা (ব্যালট-৭) ১৬৩ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি পদে মোঃ শাহজাহান মিয়া ও বাবু মন্টু কুমার মন্ডল বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital