বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১:৪২ পিএম
ফরিদগঞ্জে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতীকী ছবি

এস এম ইকবাল : স্ত্রীর দায়ের করা মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মৃত্যুর ৫মাস পর কবর থেকে আরিফ হোসেন(৩০)নামে এক লাশ উত্তোলণ সিআইডি।

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুখিয়া পশ্চিম চরচুন্নি পাটওয়ারী বাড়ির কবরস্থান থেকে প্রায়ত আরিফ হোসেনের লাশ উত্তলন করা হয়।

এসময় কুমিল্লা সিআইডি পুলিশ ও চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কুমিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে স্ত্রী ইরানীর স্বামী আরিফ হোসেন মারা যান। আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ার কারণে ইরানি আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত ইরাণির আবেদন গ্রহণ করে লাশের পুনঃপোস্ট মর্টেমের জন্য লাশ উত্তোলনের নিদের্শ দেয়। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম পিপিএম ও চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ উপজেলার আরিফের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লশ উত্তোলন করেন।

আরিফের স্ত্রীর ইরানী আক্তারের দাবি, স্বামীকে মেরে ফেলা হয়েছে।
এব্যাপারে সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না অন্য কিছু।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital