রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির ত্রীবার্ষিক সম্মেলনের স্থান পরির্দশনে মানিক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১:৪৭ পিএম
চাঁদপুর জেলা বিএনপির ত্রীবার্ষিক সম্মেলনের স্থান পরির্দশনে মানিক
সজীব খান : আগামি ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলনের স্থান পরির্দশন করছেন জেলা বিএনপির আহ্বায়ক, সম্মেলনে সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার বিকাল ৪টায় বাগাদী  ইউনিয়নের নানুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পরির্দশন করেন তিনি।
২ এপ্রিল জেলা বিএনপির সম্মেলনে স্থান কোথায় হবে এনিয়ে সর্বত্র আলোচনা থাকলেও বৃহস্পতিবার জেলা বিএনপির শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দ নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠ পরির্দশনে গেলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কেটে যায়।
২এপ্রিল বিএনপির সম্মেলন অবস্থান নির্ধারণে গিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ মাঠ ও মঞ্চ তৈরির বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা বিএনপি ৭ বছরের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘটবে। আর সব (৮ উপজেলা ও ৭ পৌরসভা) পর্যায়ের ইউনিট কমিটির কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জেলা বিএনপি জানিয়েছে।
ইতোমধ্যে জেলা সম্মেলনকে সফল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্বকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করছে জেলা বিএনপি। সে মোতাবেক নির্বাচন কমিশন সম্ভাব্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। প্রার্থীরা নিজদের যোগ্যতা প্রমাণে কাউন্সিলরদের কাছে দৌঁড়-ঝাঁপ অব্যাহত রাখছেন।
সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সব ইউনিট হতে মোট ১ হাজার ৫শ’ ১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- সভাপতি পদে বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়র মমিনুল হক ও সাবেক জেলা সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরি।
সাধারণ সম্পাক পদে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, কাজী গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
পরিদর্শনের সময় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে জেলা বিএনপি’র  নেতৃবৃন্দ মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সম্মেলন নেতাকর্মীদের মাঝে ঐক্য ও দলকে সুসংগঠিত করতে কাজ করবে বলে তারা জানান।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।