বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১:৫৭ পিএম
চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

গাজী মোঃ ইমাম হাসান : “ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এ শ্লোগানে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১মার্চ- ৬ এপ্রিল) এর উদ্বোধন হয়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ বাস্তবায়ন সম্পর্কিত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ে র্যালিটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে র্যালিটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহীউদ্দিন, নৌবাহিনীর প্রতিনিধি লে. আকবর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মালেক দেওয়ান।

Model Hospital

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান।

বক্তারা বলেন, ইলিশ এখন শুধু দেশের সম্পদ নয়, এটা এখন বৈশিক সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। প্রাকৃতিক বিপর্যয় থেকে আগে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মাছের চলাচল স্বাভাবিক হবে। সরকার অভয়াশ্রমের সময় জেলেদের চাল দিচ্ছেন। জেলেরা ইলিশ সম্পদ রক্ষায় অভায়শ্রমের সময় নদীতে মাছ ধরতে যাবেন না। জাটকা ও মা ইলিশ রক্ষায় সকলে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।