শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে দুই ইটভাটা ভাংচুর জরিমানা, আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:১৯ পিএম
সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে দুই ইটভাটা ভাংচুর জরিমানা, আটক-১

এস. এম ইকবাল : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি ভাটা আংশিক ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

এ সময় মানিকরাজ (TNB) ব্রিক ফিল্ডকে ৩লাখ ৫০হাজার টাকা ও মাহাবুব চেয়ারম্যান (TNB) ব্রিক ফিল্ডকে ২লক্ষ টাকা মোট ৫লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩১ মার্চ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এ জরিমানার আদেশ দেন। সরকারি কাজে বাঁধা দেওয়ায় মাহাবুব চেয়ারম্যান ব্রিক ফিল্ডের ম্যানেজার কাইয়ুমকে আটক করা হয় এবং মাহাবুব চেয়ারম্যান ও ম্যানেজার কাইয়ুমকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র না নিয়েই ওইসব ভাটার মালিকরা ইট পোড়ানো শুরু করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত ওইসব ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক।
অভিযানে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

Model Hospital

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান বলেন, পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital