শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজ্জ্বলন’র ফ্রি ব্লাড ক্যাম্পিং

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:২২ পিএম
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজ্জ্বলন’র ফ্রি ব্লাড ক্যাম্পিং
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
৩১শে মার্চ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। ক্যাম্পে ২ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রজ্জ্বলন’র সেচ্চাসেবীরা।
এর আগে সকালে রক্তের গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।  উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে জন্মনিবন্ধন থেকে শুরু করে জাতীয় পরিচয় পত্র সহ প্রায় সব কার্যক্রমেই রক্তের গ্রুপের প্রয়োজন, আজ যারা রক্তের গ্রুপ নির্ণয় করবে সবাইকে প্রাপ্ত বয়স্ক হয়ে রক্ত দিতে পারো এখন থেকে সে মন-মানুষিকতা গড়ে তুলতে হবে।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক।  তিনি প্রজ্জ্বলনের সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এমন মহতি কার্যক্রমে আমি অভিভূত। ওদের মত করে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে অন্যের উপরকার হবে এমন কাজ করতে পারি তবেই সমাজটা আরও সুন্দর ভাবে গড়ে উঠবে।
এ ছাড়া উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রজ্জ্বলনের সেচ্ছাসেবী তাহসীন মিলন, শামীম হাসান, মাহাবুব হোসেন ও সানজিদা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital