বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর ও জীবগাঁও উবি দল সেমিফাইনালে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:১৫ পিএম
মতলবে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর ও জীবগাঁও উবি দল সেমিফাইনালে

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উত্তর উপজেলায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর সরকারী মডেল উবি ও… উবি দল সেমিফাইনালে উন্নীত হয়।

৩১ মার্চ বৃহস্পতিবার উপজেলা মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২ উইকেটে মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে মারুফ সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করে।

মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের কামরুল সর্বোচ্চ ৩৮ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে ব্যাটিং করে নিয়ন ৩২ রান করে দলের জয়ে ভূমিকা রাখে।

Model Hospital

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে রবীন ও সুজন এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মিরাজ।

উপজেলা মাঠে কোয়ার্টার ফাইনাল পর্বের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী লোকজন।

২য় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে জিদান ১২ টি ছক্কা আর ২টি ৪ এর মাধ্যমে ৮৪ রান করে সবার দৃষ্টি কাড়ে । ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে অন্তর দলের পক্ষে ৩ উইকেট সংগ্রহ করে।

জবাবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ১৮৮ রান করতে সক্ষম হয়। ফলে জীবগাঁও উচ্চ বিদ্যালয় ১৫ রানে জয়লাভ করেন। ইন্দিরিয়া উচ্চ বিদ্যালয়ের রোহান দলের পক্ষে ৯৩ রান সংগ্রহ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital