বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ২:৫০ পিএম
চাঁদপুরে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে উত্তর রগুনাথপুরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট, খেজুর, ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ কবিরাজ, উপদেষ্টা পরিচালক মো. সেলিম কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এমএম মহসিন, দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ, তৌসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুঠোফোন বার্তায় প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা মো. রুবেল খান, সভাপতি মো. শাহাদাত কবিরাজ জানান, আমাদের চাঁদপুর সদর উপজেলা তথা রঘুনাথপুর এলাকার অনেক প্রবাসী ভাই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসতে আমরা এই সমিতি প্রতিষ্ঠা করেছি। মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সমিতির ভাইদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের কষ্ট উপার্জিত অর্থের কিছু অংশ এক জায়গায় রাখা, যাতে করে দেশে ফিরে আমরা ভিন্ন কোনো কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারি।

Model Hospital

নেতৃবৃন্দরা আরো জানান, আমরা যারা প্রবাসী রয়েছি তারা সবসময় দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করি। আমাদের পরিবার-পরিজনের বাইরেও এলাকার অনেক মানুষ রয়েছেন, যারা দারিদ্রতার সাথে লড়াই করে কষ্ট দুঃখের জীবন যাপন করছেন। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কষ্টউপার্জিত টাকায় রমজানের আগেই এলাকা প্রতিবেশী দরিদ্র ভাইদের ইফতার সামগ্রী দিয়েছি। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে সহযোগিতা করেছেন।

আমরা চাই সবাই আমাদের জন্য দোয়া করুক, যাতে আমরা প্রবাসীরা শান্তিপূর্ণভাবে কর্মজীবন শেষ করে মা এবং মাটির বুকে ফিরে আসতে পারি।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।