শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মানব সেবা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩:৩৪ পিএম
মানব সেবা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে মানব সেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল বিকালে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য

রাখেন সদর থানা যুবলীগের আহবায়ক এডঃ হুমায়ুন কবির।

এসময় তিনি বলেন আমাদের সকলকেই সর্বদা মানব সেবায় কাজ করা উচিত।মানব সেবা সামাজিক সংগঠন প্রতিষ্ঠার শুরু মানুষের কল্যানে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।আমি আশা করি আমাদের সকলের যৌথ সহযোগীতায় এই সংগঠন আরোও এগিয়ে যাবে।

Model Hospital

এছাড়াও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডঃ আবুল কাশেম,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজ্জামেল মাস্টার,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এডঃ কবির হোসেন চৌধুরী,মানব সেবা সংগঠনের পরিচালক হারুন উর রশিদ।

মানব সেবা সংগঠনের পক্ষ থেকে ৭০ জন মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলো ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন,মুমিন চৌধুরী মাসুম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital