বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে; অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩:৪৭ পিএম
ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে; অঞ্জনা খান মজলিশ

গাজী মোঃ ইমাম হাসান : দেহের উন্নতি খেলায়, মনের উন্নতি পড়ায় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় তিনি বলেন,আমরা সুন্দর স্বাবলীল একটি পরিবেশ চাই । যেই পরিবেশে আমাদের সন্তানরা সুন্দর ভাবে বেড়ে উঠবে।আমাদের আচার আচরনে কিন্তু সন্তানরা প্রভাবিত হয়।কাজেই আমাদের আচরণ ভালো হতে হবে। শিক্ষার্থীদের বলবো সহজে কিছু পেলে তা কিন্তু স্থায়ী হয়না। কষ্টকরে অর্জন করলে সেই অর্জন স্থায়ী হয়।তোমাদেরকে ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অবশ্যই বাবা-মার দোয়া নিয়ে এগিয়ে যাবে তাহলে তোমাদেরকে কেও আটকাতে পারবেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন,এই বিদ্যায়লটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। শিক্ষার্থীদের বলবো কর্মদক্ষতা অর্জন করে সামনের এগিয়ে যেতে হবে। কিশোর অপরাধ থেকে তোমারা দূরে থাকবে। কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না।

Model Hospital

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদাউস আরা এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মনজিল হোসেন ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমান মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ, নির্বাহী ম্যাজিস্টেট দেব জানি করসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital