বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির উন্নয়নে শিরীন আক্তারের অবদান স্মরণে থাকবে; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৪:৩৬ পিএম
শাহরাস্তির উন্নয়নে শিরীন আক্তারের অবদান স্মরণে থাকবে; মেজর রফিকুল ইসলাম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তারের পদোন্নতি জনিত বদলির কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২-এপ্রিল) বিকেলে শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফের সভাপ্রদানে এবং উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারের সঞ্চালনায় এতে
  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।
তিনি তার বক্তব্যে বলেন, প্রশাসনের বিকেন্দ্রীকরণের এবং সরকারের উন্নয়ন সিদ্ধান্ত বাস্তবায়নে একটি বড় মাধ্যম উপজেলা প্রশাসন। বিগত তিনটি বছর এই মহান দায়িত্ব শাহরাস্তিতে প্রথম নারী ইউএনও হিসেবে নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন  উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।  তার দায়িত্ব পালনকালে এদেশ সহ পৃথিবীতে করোনা নামক অদৃশ্য ভাইরাস হানা দেয়।
ওই সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড রুটিন সামলিয়ে করোনা নামক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা এবং আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আর্থিক এবং সাহায্য ও সহযোগিতা নিয়ে হাত বাড়িয়েছে। যেটি এই জনপদে নয় শুধু সমগ্র বাংলাদেশের মধ্যে একটি নজির স্থাপন করতে তিনি শিরীন আক্তার সক্ষম হয়েছেন। তার এই অসামান্য অবদান শাহরাস্তি বাসি নিশ্চয় আজীবন স্মরণে রাখবে। তিনি পরিশেষে তার পরবর্তী কর্মস্থল আরো সুন্দর, এবং পারিবারিকভাবে তিনি যেন সুখী হন সেই প্রার্থনা করে বক্তব্য সমাপ্ত করেন।
ওই সময় বিদায়ী সংবর্ধিত শাহরাস্তির প্রথম নারী ও ইউএনও তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি শিরীন আক্তার বলেন, আমি গত তিনটি বছর এই উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। ওই সময় সরকারি নির্দেশনা এবং গাইডলাইন ও স্থানীয় সাংসদের প্রয়োজনীয় পরামর্শক্রমে দায়িত্ব পালন করেছি। ওই দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি ব্যতীত হন তিনি তার জন্য মার্জনা চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, মেহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির লিটন,শাহরাস্তি প্রেসকাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, চেয়ারম্যান জোবায়েদুর কবির বাহাদুর, উপজেলার পিআইও মোঃ সবুজ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  দশটি ইউপির চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,গণমাধ্যমকর্মী,  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানান শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। পরে বিদায় সম্বর্ধিত ইউএনও কে স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, শাহরাস্তি পুলিশ প্রশাসন, শাহরাস্তি সরকারি কর্মকর্তা-কর্মচারী, শাহরাস্তি পৌরসভা সহ বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলা নির্বাহি  অফিসার শিরীন আক্তারের পরবর্তী বদলিকৃত পদ ও কর্মস্থল উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital