রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে পরকীয়ার জের ধরে যুবক খুন, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ২:১০ পিএম
মতলব উত্তরে পরকীয়ার জের ধরে যুবক খুন, গ্রেপ্তার ২

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে পরকীয়ার জের ধরে এক যুবক খুন হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহতের নাম সোহেল রানা পাঠান (২৫)। সোমবার এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পরকিয়া প্রেমিক সুফিয়া বেগম (২৫) ও প্রেমিকার স্বামী মাসুদ পাঠান (৩৩) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

উপজেলার পূর্ব ষাটনল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ওই গ্রামের সোহেল রানার বাবার কবরের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল রানার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। একটি চোখ উঠিয়ে ফেলা হয়।

নিহত সোহেল রানা পাঠান উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের মৃত. নুরুল হক পাঠানের ছেলে। এই হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোহেল রানার প্রেমিকা সুফিয়া বেগম (২৫) ও তার স্বামী মাসুদ (৩৩)কে গ্রেপ্তার করেছে। আটককৃত সুফিয়া বেগম নিহত সোহেল রানার ফুফাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে শনিবার রাতেই মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে সোমবার সকালে গ্রেপ্তার দু’জনকে আদালতে সোর্পদ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ। রোববার বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Model Hospital

জানা গেছে, মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সুফিয়া বেগম এর প্রায় ৪ বছর আগে পূর্ব ষাটনল গ্রামের হাবিব উল্লাহ পাঠানের ছেলে মাসুদ পাঠানের সাথে বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। বিয়ের পর ফুফাতো ভাইয়ের স্ত্রী সুফিয়ার সাথে নিহত সোহেল রানার পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে গত ১ এপ্রিল রাতে সোহেল রানাকে ডেকে নেয় সুফিয়া। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না।

সোহেল রানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন। ঘটনার পর থেকেই চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মইনুল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইযাছিল আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন পরকিয়া প্রেমের জের ধরে সুফিয়া ও তার স্বামী মাসুদ প্রেমিক সোহেল রানাকে হত্যা করার পর লাশ ধান ক্ষেতে ফেলে রাখে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং আর এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামীদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে আদালতে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।