বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রশিক্ষিত দুঃস্থ কর্মক্ষম নারীর মাঝে ক্ষুদ্রঋণ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ২:১৮ পিএম
মতলব উত্তরে প্রশিক্ষিত দুঃস্থ কর্মক্ষম নারীর মাঝে ক্ষুদ্রঋণ প্রদান

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা বিষয়ক দপ্তর মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচির আওতায় ২৩ জন প্রশিক্ষিত দুঃস্থ কর্মক্ষম নারীর মাঝে ১৫০০০ টাকা করে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ৩৯০ জনকে ৩৭ লক্ষ ৪৫ হাজার (ঘুর্নায়মান তহবিল) প্রদান করা হয়। ঋণ আদায় শতকরা ৯০ ভাগ।

গতকাল সোমবার সকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে এ ঋণ বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। নেতৃত্বের জায়গাগুলোতে নারীকে কাজ করতে হবে। নারীর জন্য ঘরে ও বাইরে সহায়ক পরিবেশ যত দিন না হবে, তত দিন সমতা আসবে না। গ্রামের নারীদের কর্মজীবনে যেতে অনীহা ও বাধা আছে। তাঁদের ঘরে রেখেই কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এর জন্য উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, শুধু বাইরে নয়, নারীর ঘরের কাজের অর্থনৈতিক মূল্যায়নও করা দরকার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital