মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১:০৩ পিএম
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

সজীব খান : চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

১০ এপ্রিল রোববার সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

পরে দুপুর ১২টায় তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করে। এসময় অনেক নেতা-কর্মী রাস্তায় শুয়ে পড়ে। এতে সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম বলেন, ‘২০১৮ সালের নির্বাচন বানচালের জন্য বিএনপির বিরুদ্ধে ‘‘গায়েবী মামলা’’ করা হয়। কালীবাড়িতে ঘটনার দিন তিনি হাজারো নেতা-কর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।’

Model Hospital

মি. সেলিম আরও বলেন, ‘মামলা নং জিআর ৫৬১, এসটিসি ১/২২। শেখ ফরিদ আহমেদ মানিক এ গায়বী মামলার কোনো আসামী ছিলেন না। নতুন করে তার নাম চার্জশীটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। আমি এ মামলার প্রধান আসামী। এ মামলার সকলে জামিনে রয়েছে।’

তিনি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী হলেন অ্যাড. রনজিৎ রায় চৌধুরী। শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মোস্তফা কামাল।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”