মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪:৪৪ পিএম
ফরিদগঞ্জে সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ৩ সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের ঘটনায় ধর্ষক সুমন ভূঁইয়াকে আটক করেছে থানা পুলিশ।

৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ১০ এপ্রিল রোববার ফরিদগঞ্জ থানায় ধর্ষক সুমন ভূঁইয়া ও মো. ইউনুস বরকন্দাজকে আসামী করে ধর্ষিতা লিখিত অভিযোগ দায়ের করেন। এ দিকে ধর্ষনের স্বীকার ওই গৃহবধু চাঁদপুর জেলারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ধর্ষিত গৃহবধূর স্বামী নুরুল আমিন পাটওয়ারী জানায়, বৃহস্পতিবার রাতে আমি আমার বাড়ির বিদেশ পেরত বন্ধু ইসমাইলকে তার শ্বশুর বাড়ি পশ্চিম ভাওয়াল দিয়ে আসতে গেলে এই সুযোগে লম্পট সুমন ভূঁইয়া ও ইউনুস আমার ঘরে প্রবেশ করে। এ সময় আমার মেয়ে ও স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে সুমন ভূঁইয়া জোর পূর্বক ধর্ষন করে। পরে আমার স্ত্রী ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়।

থানায় অভিযোগ করতে দেরি হওয়ার কারন জানতে চাইলে নূরুল আমিন পাটওয়ারী জানান, বৃহস্পতি ও শুক্রবার গত দুই দিন ধরে আমার স্ত্রী অনবরত কান্না করতে দেখে আমি আমার স্ত্রীর কাছে জানতে চাইলে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমাকে খুলে বলে এবং আমার স্ত্রী শারিরীক ও মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করাই।

Model Hospital

অভিযুক্তরা হলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল পাটওয়ারী বাড়ীর রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে সুমন ভূঁইয়া এবং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের বরকন্দাজ বাড়ির কলমতরের ছেলে মো. ইউনুস বরকন্দাজ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষনের খবর পেয়ে ধর্ষিতার বাড়ি থেকে ধর্ষক সুমন ভূঁইয়াকে আটক করেছি। অপর আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”