মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪:৫৬ পিএম
মতলব উত্তরে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকালে ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্পতি ইউপি নির্বাচন নিয়ে কলাকান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদে মেহেদী হাসান ও আরিফ ছৈয়াল নির্বাচন করেন। ওই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়নি। আরিফ নৌকা সমর্থিত কর্মী ছিলেন পাশাপাশি মেম্বার পদে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান মেম্বার পদে নির্বাচিত হন। তাদের মধ্যে সেই থেকে দ্বন্দ্ব চলে আসছে।

গত ৭ এপ্রিল তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মেহেদী হাসান বাদী হয়ে আরিফ সহ ৮/১০ জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন। পরদিন ৮ এপ্রিল আরিফের বাড়িতে অতর্কিত হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফও প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে মামলা করেন।

এর সূত্র ধরেই রোববার বিকালে পুনরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ইউপি সদস্য মেহেদী হাসানের বৃদ্ধ পিতা সিরাজুল গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ওই ব্যক্তি হয়তো পথিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাকে মৃত অবস্থায় এনেছেন। আমরা কোন চিকিৎসা দিতে পারিনি। তবে মারাত্মক কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হয়তো দুই গ্রুপের টানা হেচড়ার মধ্যে পড়ে যায় বৃদ্ধ লোকটি। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”