মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে রাতের আঁধারে সুকৌশলে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:০৫ পিএম
ফরিদগঞ্জে রাতের আঁধারে সুকৌশলে চুরি
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা এলাকার বিদেশ পেরত এক ব্যক্তির বসত ঘরে রাতে সুকৌশলে ঘরের দরজা খুলে র্দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে।
১১ এপ্রিল রাত ২ঘটিকায় ঘর থেকে নগদ ১০হাজার টাকা ও ঘরে থাকা ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামালসহ অর্থ চুরি করে নেয় এ চোর চক্রটি।
উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামের জল্লাক পাটওয়ারী বাড়ির বিদেশ পেরত আলী হোসেন পাটওয়ারীর ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, সংঘবদ্ধ ও পেশাধার এ চোর চক্রটি ঘরের সামনের দরজা সুকৌশলে খুলে ভিতরে প্রবেশ করে পরিবারের সকলকে ঘুমে রেখে এ চুরির ঘটনা ঘটায় এবং টাকা ও মালামার নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, বিদেশ পেরত প্রবাসি আলী হোসেনের পাকা ঘরের চার পাশে একাধিক ঘর থাকা সর্তে ও রাতের এ সময় এই ভাবে চুরির ঘটনাটি সন্দেহ জনক।
চুরির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”