মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তরুণী গণধর্ষণে ২ যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:১২ পিএম
শাহরাস্তিতে তরুণী গণধর্ষণে ২ যুবক আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার (১১ -এপ্রিল) অভিযুক্ত ওই দুই যুবককে চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার জেলার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইশ গ্রামের নির্যাতনের শিকার স্বামী পরিত্যক্তা তরুণীর সাথে ২ মাস পূর্বে শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের রাজবাড়ির মোঃ আঃ মতিনের পুত্র মোঃ মেহেদী হাসানের (২৪) প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে । গত ২৮ মার্চ সন্ধ্যায় মেহেদী মুঠোফোনে ওই তরুণীকে যাদবপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে ডেকে পাঠায়। ব্রীজের কাছে ডেকে নেয়। ওই সময় মেহেদী ও তার ২ বন্ধু একই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আবু সালেহ (২৩) এবং মোঃ শহিদ উল্লাহর পুত্র দ্বীন ইসলাম (২০) ভুক্তভোগীকে গ্রামের বিলের ভিতর নির্জনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের স্থিরচিত্র মুঠোফোনে ধারণ করে।
পরে গত ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টার সময় আবু সালেহ নির্যাতিতা তরুণীর  মায়ের মোবাইলে ফোন দিয়ে ৫ হাজার টাকা দাবী করে।ওই টাকা না পেলে তার মেয়ের ধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। পরে এ বিষয়ে নির্যাতিতা তরুণী নিজে বাদী হয়ে
গত রোববার (১০ এপ্রিল) শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম ওইদিন সন্ধ্যার  অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আবু সালেহকে আটক করতে সক্ষম হয় ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নির্যাতনের শিকার তরুণী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”