সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:৩৪ পিএম
হাজীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : নবাগত হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সাথে হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপরে উপজেলা ই-সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিয়মসভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, কামাল হোসেন, খালেকুজ্জামান শামীম, গাজী সালাহউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, য্গুম সাধারণ সম্পাদক ইমাম হোসাইন হীরা, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, মোহাম্মদ হাবীবউল্যাহ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম জয়, কবির আহমেদ প্রমূখ।

এ সময় সংবাদকর্মী মজিবুর রহমান রনি, মোহাম্মদউল্যাহ বুলবুল, মো. জহির হোসেন, মজিবুর রহমান, মোহাম্মদ নুর হোসেন রাফি, মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতিবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরিচিত হউন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম হাজীগঞ্জ উপজেলাকে উন্নয়ণে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার প্রথম কর্মস্থল হাজীগঞ্জ। এ উপজেলাটি জেলার মধ্যে অন্যতম একটি ব্যবসায়ীক প্রাণকেন্দ্র। সকলের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নেবো।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।