সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলনের গোলটেবিল বৈঠক ও ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১০:০৩ এম
চাঁদপুরে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলনের গোলটেবিল বৈঠক ও ইফতার মাহফিল
সজীব খান : ”আদর্শ সমাজ বিনির্মাণে যুব সমাজের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ এপ্রিল বিকেলে ৪ টায় চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের আয়োজনে প্রেসক্লাব ভবনের নিচতলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশে একটি সংকটময় মুহূর্ত চলছে। সমাজের প্রত্যেকটি সেক্টরে নীতি-নৈতিকতাহীনতার সয়লাব। আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এদেশে স্বাধীনতার পূর্বে থেকে এ পর্যন্ত আমরা দেখেছি, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঝাঁপিয়ে পড়তে। যুবসমাজকে একটি রাষ্ট্রের চালিকাশক্তি হিসেবেই ধরা যায়। তাই আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে সকলকে দলমতের ঊর্ধ্বে উঠে উদ্যোগী হতে হবে।
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম নিজামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন, অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার নুর হোসাইন বান্না, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, চাঁদপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল সাকিব, জেলা ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসী সোহাগ, জাতীয় যুব সংহতি চাঁদপুরের সদস্য সচিব হান্নান ঢালী, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর প্রমূখ।
এছাড়াও গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, সাংবাদিক শেখ আল মামুন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করল ফরিদগঞ্জ থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।