মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুলাভাইয়ের হাতে শালা খুনের ঘটনায় আটক সাহাদাত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৪:২৭ পিএম
ফরিদগঞ্জে দুলাভাইয়ের হাতে শালা খুনের ঘটনায় আটক সাহাদাত

এস. এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আপন ভগ্নিপতি কর্তৃক সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রতন (৩৭) কে উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় যুবলীগ নেতাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা  করেন। এ ঘটনায় বাঁধা দিতে মনির (৩৮) ও জসিম (৫৫) দুই জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।  অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর সর্দার বাড়ীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ দিকে হত্যা কান্ডের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘাতক সাহাদাত হোসেনকে আটক করেছে।
হাসপাতালে আসা নিহত রতনের ভাই দিগদাইর হাটখোলা বাড়ীর ফারুক হোসেন বলেন, আমার বোন আঞ্জুমা বেগমের স্বামী ভগ্নিপতি একই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে শাহাদাত হোসেন (৫০) তার ভাই শাহাজান, তাদের ছেলে শাহাবউদ্দিন ও মেজো ভাইয়ের ছেলে সাদ্দাম, শরিফসহ ৭/৮ জন মিলে উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের ছোট ভাই জিলন বলেন, আমার বড় ভাই কামরুল হাসান রতন ঢাকা থেকে মিথ্যা মামলার হাজিরা দিতে বাড়ীতে আসে। ঘটনার দিন মিলাদের দাওয়াত দিতে সর্দার বাড়ী দোকানের সামনে যায়। সেখানে পূর্বপরিকল্পিত ভাবে আমার ভগ্নিপতি শাহাদাত হোসেনসহ ৭/৮ জন মিলে সাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও চুরিকাঘাত করে হত্যা করে। আমরা এ ঘটনার বিচার চাই।
নিহতের বোন আঞ্জুমা বেগম বলেন, আমার স্বামী শাহাদাত হোসেন ঢাকার ব্যবসায়ী এবং পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালায়।
এদিকে হামলাকারী কাউকে এলাকায় গিয়ে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হত্যা কান্ডের ঘটনায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মুল আসামিকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আমরা হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। সেখান থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”