মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোন বদনাম ডেকে আনা যাবে না; হাজীগঞ্জে এসপি মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪:০৯ পিএম
ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোন বদনাম ডেকে আনা যাবে না; হাজীগঞ্জে এসপি মিলন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি : বুধবার হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম(বার) ।
থানা এলাকার, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নীরক্ষণ করেন।

পরে পুলিশ সুপার মিলন মাহমুদ সকল কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- কারো অগ্রহণযোগ্যতা অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোন বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সহিত জনকল্যাণমুখী কাজ করতে হবে।

আসন্ন পবিত্র ইদুল ফিতর-২০২২ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করণ ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশের ডিউটি বৃদ্ধি করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ (হাজীগঞ্জ থানা) মোহাম্মদ জোবাইয়র সৈয়দ উপস্থিত ছিলেন।

Model Hospital

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”