সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের ভ্রমণ দল ‘উড়ন্ত পাখির’ ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ২:০৯ পিএম
চাঁদপুরের ভ্রমণ দল ‘উড়ন্ত পাখির’ ঈদ সামগ্রী বিতরণ
সাইদ হোসেন অপু চৌধুরী : সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়ে এগিয়ে চলছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন। যদি কিনা তার হৃদয়ের দেশপ্রেমকে লালন করতে পারেন। আর এমনি একটি সামাজিক সংগঠন উড়ন্ত পাখি ভ্রমণ দল।

গতকাল সদ্য প্রতিষ্ঠিত হওয়া চাঁদপুরের একটি অন্যতম ভ্রমণ দল উড়ন্ত পাখির পরিচালক ফারজানা আক্তার, গাজী ইশরাত জাহান ও সানজিদা রহমানের উদ্যোগে এবং সংগঠনের অর্থায়নে ৩০ জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

ভ্রমণ দল উড়ন্ত পাখির পরিচালক ফারজানা আক্তার জানান, মহামারিতে করোনার কারণে স্থবিরতা এসেছে পুরো বিশ্বে। এবারের ঈদে ধীরে ধীরে সব কিছু আবার ঠিক করার চেষ্টা করছে সবাই তার সাধ্যমতো।

করোনাকালীন এই মহাদূর্যোগের সময়ে অনেকের অর্থনৈতিক সংকট যেন প্রকট হয়ে উঠেছিলো। সে সংকটকে কিছুটা লাঘবে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি আমরা।

Model Hospital

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় কিছু মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা বিভিন্ন দুর্যোগ সময়ে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকবো।

উল্লেখ্য: সমাজের আনন্দ বঞ্চিত মানুষদের সঙ্গে একটু ভাগাভাগি করে নিতে ভ্রমণ দল উড়ন্ত পাখির এই মহৎ আয়োজন। এভাবেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সদ্য প্রতিষ্ঠিত হওয়া এই সামাজিক সংগঠনটি। এই উদ্যোগ গ্রহণ করা চাঁদপুর জেলার বিভিন্ন সংগঠন গুলো তাদের ধন্যবাদ জানিয়েছেন।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।