বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:৪৭ পিএম
চাঁদপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নতুন ধারার রাজনৈতিক দলগণ অধিকার পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল শুক্রবার চাঁদপুর শহরের রেড চিলি রেস্টুরেন্টে পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ নেতা সাংবাদিক জাকির মজুমদার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন আটিয়া, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সালমান ফার্সি সোহাগ গাজী, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, যুগ্ম আহবায়ক আনসারী মাহমুদ, উমর সালমান, হাফেজ নেয়ামত উল্যাহ, যুবনেতা সোহেল মাহমুদ আকাশ, মুরাদ মজুমদার,  শুভেচ্ছা বক্তব্য রাখেন , জেলা ছাত্র অধিকার পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক সামিউল প্রধান প্রমূখ।
বক্তাগণ মানুষের অধিকার আদায় , জাতীয় স্বার্থ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার জন্য সকলকে আহবান জানান। বৈষম্যহীন সমাজ, শোষন ও নিপীড়নমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলার যুগ্ম আহবায়ক হাফেজ নেয়ামত উল্যাহ।
অনুষ্ঠানে চাঁদপুর সময়ের নির্বাহী সম্পাদক ফরিদুল ইসলাম উকিল, সাংবাদিক , শিহাব উদ্দিন সেলিম, সালাউদ্দিন, ইদ্রিস খান, শাহাদাৎ তালুকদার, ব্যবসায়ী শাহপরান, ফারুক, কাদের খান সহ বিপুল সংখ্যক পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।