বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়া ও মানিকের সুস্বাস্থ্য কামনায় শাহমাহমুদপুরে বিএনপির দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৪:০৮ পিএম
খালেদা জিয়া ও মানিকের সুস্বাস্থ্য কামনায় শাহমাহমুদপুরে বিএনপির দোয়া
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের তৃতীয় তলায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজীর পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবু তাহের খোকা, সদস্য বিল্লাল হোসেন বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলফাজ উদ্দিন মিয়াজী, আব্দুর রশিদ মাষ্টার, ইউনিয়ন বিএনপি’র বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন যুবদল নেতা আরিফ তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা নুর আলম গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন খান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লোকমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী, পৌর যুবদলের আহবায়ক সদস্য মাইনুদ্দিন খোকন প্রধানীয়া, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব গাজী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ সভাপতি আবু হানিফ কাকন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ মোঃ হাবিব, সদস্য সচিব জিসান আহমেদ, যুগ্ম আহবায়ক মামুন হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল খান, সাবেক আহবায়ক মামুন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কাজী, সোহাগ বেপারী, সহ সাধারণ সম্পাদক জিসান গাজী, দপ্তর সম্পাদক শাকিল গাজী, সদস্য ইমন কাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital