শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই শেখ হাসিনার পাশে থাকুন; ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৩:৫০ পিএম
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই শেখ হাসিনার পাশে থাকুন; ড. শামসুল আলম

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদের আয়োজনে ২৪ এপ্রিল রবিবার বিকালে উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্যই তার কন্যা শেখ হাসিনার সাথে থাকুন। এটা বিশ্বাস রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে রয়েছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই শেখ হাসিনার পাশে থাকুন।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ এর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি সদস্য যথাক্রমে মাসুদুর রহমান মাসুদ, মিজানুর রহমান মিজান, মুক্তামনি প্রমুখ।

Model Hospital
মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ড. এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকার ও আতিকুল ইসলাম সরকার, সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম শামসুল হক এর পুত্র আনিছুল হক, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি যথাক্রমে রহমতউল্যাহ চৌধুরী ও শরীফ উল্যাহ সরকার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বার ও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital