বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কচুয়ার আয়েশা প্রথম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩:১৮ পিএম
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কচুয়ার আয়েশা প্রথম

মোঃ রাছেল : বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বঙ্গবন্ধুর সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কচুয়ার আয়েশা আক্তার। সে উপজেলার ঐতিহ্যবাহীড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী।

সোমবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চাঁদপুরের ৮টি উপজেলা থেকে উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারীরা অংশ নেয়।

আয়েশা আক্তার কচুয়া উপজেলার লুন্তি গ্রামের তালুকদার বাড়ির প্রবাসী আল আমিনের মেয়ে। এক ভাই দুই বোনের মধ্যে আয়েশা প্রথম। তার মা আমেনা বেগম একজন গৃহিনী।

এক প্রতিক্রিয়ায় আয়েশা আক্তার জানান, সে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে। তাঁর স্বপ্ন পূরনে সে সকলের দোয়া প্রার্থী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital