বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মামুন মৃধা নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩:৪০ পিএম
মামুন মৃধা নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধা। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. আবুল হাসনাত। সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুনের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ফারুক পাটোয়ারী ও সমর্থন করেন আব্দুল্লাহ আল মামুন (মিঞা মামুন)। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আবুল বাসার, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital