শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কোন গাড়িতে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়া যাবে না; চাঁদপুরের এসপির হুশিয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:২২ পিএম
কোন গাড়িতে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়া যাবে না; চাঁদপুরের এসপির হুশিয়ারি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) বলেছেন, চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু করে কোন মার্কেট এলাকায় কোথায় সিএনজি বা অটোরিক্সা দাঁড়াতে পারবে না। তারা দ্রুত যাত্রী নামিয়ে স্থান ত্যাগ করে, পাকিং এ চলে যেতে হবে। ঈদকালীন সময়ের জন্য হাসান আলী স্কুল মাঠ, পুলিশ বক্সে‹র পিছনে, পালবাজারের সামনে কোন অবস্থাতেই যানবাহন পাকিং করা যাবে না।

পুলিশ সুপার আরো বলেন, ১৮ বছরের নিচে যানবাহনে কোন চালক পাওয়া গেলে গাড়ি জব্দ করে চালককে আটক করা হবে। বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নেওয়ার পর বাসের গেইট বন্ধ করে দিতে হবে। পথিমধ্যে স্টপিজ ছাড়া কোথাও গেইট খোলা যাবে না। কোন অবস্থাতেই লঞ্চ, ট্রেন ও বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। আগামী ৫এপ্রিল পর্যন্ত কোন অবস্থাতেই নদীতে বাক্লহেড চলতে পারবে না। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত শহরে পন্যবাহী ট্রাক প্রবেশ করতে পারবে। যানজট নিরসনের লক্ষ্যে অন্য জেলার সিএনজি চাঁদপুর প্রবেশ করতে পারবে না।

চাঁদপুরবাসীর সেবায় সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে। থানা, ডিবি, ডিএসবি ও ট্রাফিক প্রত্যেকটি ইউনিট নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর থাকতে হবে। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে। যেনো সাধারণ জনগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোন সমস্যা পুলিশের নিকট সহজে ব্যক্ত করতে পারে। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বিশেষ নজর দিতে হবে।।ঈদে জনগণের জান-মালের হেফাজত করতে হবে, পুলিশ সদস্য দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে দেশের সেবা করতে হবে।

তিনি গতকাল ২৫ এপ্রিল (সোমবার) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষে চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সুষ্ঠুভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় চাঁদপুর পুলিশ সুপার এসব কথাগুলো বলেন।

Model Hospital

মতবিনিময় সময় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পরিবহণ মালিক সমিতির সভাপতি আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে চাঁদপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ট্রাফিক টিআই এস এম কামরুল হাসান পিপিএম, হাজীগঞ্জ ট্রাফিক টি আই মাহফুজ মিয়া, চাঁদপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিয়া, লঞ্চ মালিক প্রতিনিধি সাংবাদিক বিপ্লব সরকার, চাঁদপুর নদী বন্দর পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ডিবি ওসি নজরুল ইসলাম, টিআই জহিরুল ইসলাম, ডিএসবি ওসি ফারুক আহমেদ, চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুমন, চাঁদপুর জেলার ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, রিলাক্স বাস প্রতিনিধি আনোয়ার গাজী, ইজিবাইক মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবহন সংশ্লিষ্ট চাঁদপুর বাস, লঞ্চ, ট্রাক, সিএনজি, অটোরিক্সা সমিতির সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধিগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital