বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো; এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫:২৫ পিএম
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো; এমএ কুদ্দুস

মতলব উত্তর ব্যুরো : শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা নিজ সন্তানের মতো হতে হবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে মতলব উত্তর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, শিক্ষা হলো দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি। তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার সম্ভব সবকিছু করছে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সব শিক্ষার মূলভিত্তি। এছাড়া বর্তমান সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস আরও বলেন, বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাই তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো।

Model Hospital

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরিদ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া, সাংবাদিক শামসুজ্জামান ডলার, ৩৬নং সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ৯৭নং ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন, ২৩ নং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ৪৫নং উত্তর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন, সাবেক শিক্ষক নেতা সৈয়দ আহমেদ বুলবুল, আবদুল হান্নান, ৬৮নং পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন মিয়া, ৯২নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ৬১নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার, ১১নং বাজার ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ।
আলোচনা শেষে ইফতার পূর্বে মিলাদ ও দোয়া পকিচালনা করেন চান্দ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital