বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী সংগঠন ‘বিজয়ী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৫৯ পিএম
নারী সংগঠন ‘বিজয়ী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম  নারী সংগঠন “বিজয়ী” ইফতার পাটি অনুষ্ঠিত হয়। আজ ২৭শেই এপ্রিল পুরান বাজারের ভাইরাল প্রাকৃতিক সুন্দরে ভরপুর জায়গা রওনাগোয়ালে বিজয়ী এর পক্ষ থেকে উদ্যোমী নারীদেরকে একত্রিত করে এক প্লাটফরমে কাজ করার উদ্দেশ্যে আলোচনা সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।
নারীদেরকে স্বাবলম্বী, দক্ষ  করতে  সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন সমাজ সেবক লায়ন মাহমুদ হাসান খান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন,চাঁদপুরের সব বড় ফুডগ্রুপ ফুড গ্লাটনের এডমনি ইয়াসিন শিকদার, সমাজ সেবক কবি ফয়েজ খান, বলরাম সাহা জয়, সময়ের কন্ঠস্বর ও বিডিসিএন এর স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান, ট্যাগ ব্যাগের ব্যবস্থাপনা পরিচালক সোহেল শিকদার,  হস্তশিল্প চাঁদপুর জেলা কমিটির সদস্য সাইফি ইমতিয়াজ,উদ্যোমী নারীদের পারিবারিকভাবে সার্বিক সহযোগিতা করছেন কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।
এ সময় বেসিক ব্যাংকের দুজন উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং নারীদেরকে বিভিন্ন ধরনের ব্যাংক ঋনের সহায়তার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতানা পারভিন পিংকি শিকদার,অথই আক্তার, জোছনা বেগম,লুবনা আক্তার,লিজা আক্তার,রিয়া আক্তা,লিলি আক্তার, শারমিন আক্তার, শাহনাজ আক্তার, সোমা আক্তার, তাসলিমা মুক্তা, রোজিনা বেগম, শেলি বেগম, তমা আক্তার, নিশাত আক্তার, ফাতেমা বেগম, সূচনা এপি, নারী উদ্যোক্তা ফরিদগঞ্জ উপজেলা কমিটির প্রেসিডেন্ট রাবেয়া আক্তার, আরিভা রুনা, মাহের মৌরী,আসফিয়া জাহান,সাথী আক্তার,ইসরাত জাহান, সুমাইয়া সিমি,ইসরাত জাহান ইফা,সীমা খান।
এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সকল উদ্যোক্তাদের   মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী অর্ধশত  নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি।
ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তানিয়া খান চাঁদপুর সহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার  প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি মুঠোফোনে সকল বিজয়ীর সদস্য উদ্যোমী নারীদেরকে  অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন চাঁদপুরের মেয়ে হিসেবে আমি চাই চাঁদপুরের নারীদের কল্যানে কাজ করতে বিজয়ী নিয়ে পথ চলা শুরু করেছি। আল্লাহ সহায়ক হলে ইনশাআল্লাহ চাঁদপুরের নারীদেরকে নিয়ে বিজয়ী হবো।
উল্লেখ্য যে,বিজয়ী একটি নারী উদ্যোক্তা সংগঠন যা ২০২০ সালে করা হয়।যার প্রথম প্রেসিডেন্ট ইসরাত চৌধুরী ২০২১ সালের সফল ভাবে মেয়াদ শেষ করেন। ২০২২ সালে তিন মাস মেয়াদী কমিটি থেকে শারমিন আক্তার জুই নিজ থেকে অব্যহতি নেওয়ায় গত ২৮শে মার্চ নতুন কমিটিতে খালেদা ইয়াসমিন রুবিকে প্রেসিডেন্ট ও ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কে জেনারেল সেক্রেটারী করা হয়। ঈদের পর পূনাঙ্গ কমিটি করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।