শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুরে কমিউনিটি পুলিশিং এর ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:৫৯ পিএম
কল্যাণপুরে কমিউনিটি পুলিশিং এর ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রির্পোটার : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে পবিত্র কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ এপ্রিল বুধবার কল্যাণপুর ইউনিয়ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জয়নাল আবেদিন পাটওয়ারীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ তার বক্তব্যে বলেন,চাঁদপুরে কমিউনিটি পুলিশিং এর ব্যাপক সফলতা নিয়ে কাজ করছে । আইনশৃংখলা উন্নীতে পুলিশকে সহযোগিতা করছে । চাঁদপুর সদরের আইনশৃংখলা উন্নয়নে পুলিশ দিন-রাত কাজ করছে ।আমরা জনগনের সহযোগিতা চাই । জনগন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন ।চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের র্নিদেশে মাদক নিমূলে মডেল থানা পুলিশ জিরো ট্রলারেন্স গ্রহন করেছে । আসন্ন ইদ উপলক্ষে যাত্রী সাধারণ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে পুলিশ তা নিশ্চিত করবে ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

Model Hospital

তিনি তার বক্তেব্যে বলেন, চাঁদপুর কমিউনিটি পুলিশ  সারাদেশের মডেল । আইনশৃংখলা উন্নীততে পুলিশকে সাবক্ষনিক সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ।কল্যানপুর ইউনিয়নে সাংবাদিক এমএম কামালের নেতৃত্বে কমিউনিটি পুলিশ অনেক শক্তিশালী। অত্র এলাকায় কমিউনিটি পুলিশের মাধ্যমে সহযোগিতা পাচ্ছে ।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন  চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক সালেহ আহমেদ জিন্নাহ ,সাধারণ সম্পাদক ওমর  ফারুক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাল্যণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন পালোয়ান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুকবুল হোসেন, ২নং ওয়ার্ড বিট পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজী, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক পলাশ কাজী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হযরত আলী বেপারি, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, ৬নং ওয়ার্ড সভাপতি, আঃ জলিল সরকার, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিক মেম্বার, ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন বাবু, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলম খান।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital