বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের নারায়ণপুর বাজারে পরপর তিন দিন চুরি, আতংকে ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ২:৩৯ পিএম
মতলবের নারায়ণপুর বাজারে পরপর তিন দিন চুরি, আতংকে ব্যবসায়ীরা
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে লাগাতার তিন দিন চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও প্রায় সময়েই বাজারের বিভিন্ন দোকানে এই চুরির ঘটনা ঘটছে বলে ভুক্তভোগী দোকানদারেরা জানান। এতে আতংকে রয়েছে বাজারের ব্যবসায়ীরা।
জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাউছার কাজীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের সংঘবদ্ধ দল ওই দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন গত ২৫ এপ্রিল রাতে বাজারের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী জনতা লাইব্রেরির স্বত্ত্বাধীকারী এবং নারায়ণপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামালের দোকান এবং মিঠি স্বর্ণ শিল্পালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এছাড়া গতকাল ২৭ এপ্রিল রাতে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটেছে। এতে বাজারের ব্যবসায়ীরা আতংকে রয়েছে।
জনতা লাইব্রেরির স্বত্ত্বাধীকারী মোস্তফা কামাল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন সকালে দোকানের তালা খুলে দেখি পেছনের টিনের বেড়া ভেঙে চোরের দল একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট, নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী জানান, সংঘবদ্ধ চোরের দল আমার দোকান থেকে ২টি সিসি ক্যামেরা, ক্যামরার যন্ত্রাংশ ও নগদ অর্থসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসার উপযুক্ত পরিবেশ এবং ব্যবসায়িক নিরাপত্তা দাবি করেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দের কাছে।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার জানান, ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোর এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে মনে হয়। তিনি আরও জানান, সকালে পাহারাদার চলে যাওয়ার পর দোকানদার আসার আগে প্রায় ১ ঘন্টা সময় জনশূন্য থাকে। চোরেরা এই সুযোগটা কাজে লাগায়। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,  বাজারে চুরির ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি। এ বিষয়ে মৌখিক ভাবে মতলব দক্ষিণ থানার পুলিশকে জানানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নারায়ণপুর বাজারের চুরির বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, বাজারের চুরির বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital