বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২শ’ নেতাকর্মীর মাঝে রেদওয়ান খান বোরহানের ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ২:৪৫ পিএম
চাঁদপুরে ২শ’ নেতাকর্মীর মাঝে রেদওয়ান খান বোরহানের ঈদ সামগ্রী বিতরণ
গাজী মোঃ মহসিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচরে ২ হাজার নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ আসনের মনোনায়ন প্রত্যাশী আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।
২৮শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন টাউন হল মাকের্টের ৩য় তলায় তার রাজনৈতিক কার্যালয়ে চাঁদপুর সদর ও হাইমচরে ২০০০ হাজার অসহায় কর্মহীন নেতা-কর্মীর মাঝে ঈদসামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণের পাশাপাশি চাঁদপুর-হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায়, হিন্দু ধর্ম সম্প্রদায়ের মাঝে এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এবার ঈদের আনন্দটুকু বিলিয়ে দিবো গরিব-দুঃখীর মাঝে, বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ঈদে সবার মাঝে এই স্লোগান কে সামনে রেখে আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, এই বছরই প্রথম পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান এবং ইফতার সামগ্রী বিতরন করে আসছি। চাঁদপুর-হাইমচরের কর্মহীন অসহায়দের মাঝে এবং অসচ্ছল নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের ঘরে ইফতার, ঈদ সামগ্রী ও নগদ অর্থবিতরন করা হয়।
এসময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন ধারাবাহিক ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদঅর্থ বিতরণ করা হয়। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।
আমার নিজের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, যুগ্ম সাধারন সম্পাদক আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, সাধারন সম্পাদক কেএম মাসুদ ও সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital