বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশে অভাবী মানুষের সংখ্যা দিন দিন কমছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৭:০২ পিএম
দেশে অভাবী মানুষের সংখ্যা দিন দিন কমছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম
মতলব উত্তর ব্যুরো : ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে  ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে।
আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ  বৃদ্ধি করেন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন।
৩০ এপ্রিল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদের নিজ বাড়িতে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
দেশে বর্তমানে অভাবী ও দুঃস্থ মানুষের সংখ্যা দিন-দিন কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১০ বছর আগের বাংলাদেশ আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। দেশ এখন অনেকদুর এগিয়ে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া সুস্পষ্ট।
তিনি আরও বলেন, অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত বিতরণ করতে হবে। এ বিষয়ে কুরআন মাজীদে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যারা যাকাত গ্রহণ করে এটা তাদের অপরাধ নয় এটা তাদের অধিকার।
আলোচনা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন অসহায় গরীব ও দুঃস্থদের মাস ২ হাজার যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন -মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য খলিল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্যবর্গ উপস্থিতি ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital