বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির নুনিয়ায় চলছে উপজেলার সর্ববৃহৎ ঈদের জামায়াতের প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ মে, ২০২২, ৫:১৫ পিএম
শাহরাস্তির নুনিয়ায় চলছে উপজেলার সর্ববৃহৎ ঈদের জামায়াতের প্রস্তুতি
রাফিউ হাসান : করোণা কালীন প্রকোপের দু’বছর পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নুনিয়া গ্রামে উপজেলার সর্ববৃহৎ জামায়াত অনুষ্ঠানের লক্ষ্যে নুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। মুসুল্লিদের সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে সব ব্যবস্থা। উপজেলার সর্ববৃহৎ এই ঈদের জামায়াতে শরীক হয় দশ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্থানীয় পুলিশ, আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদগাহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
নুনিয়া ঐতিহাসিক ঈদগাঁও বহু পুরাতন। প্রায় ২২ গ্রামের মুসল্লি সমবেত হয় এই ঈদ জামায়াতে। ব্রিটিশ আমল থেকেই এখানে ঈদ জামায়াত প্রচলিত। এখানে নামাজের ইমামতি করে লক্ষীপুরের রায়পুর উপজেলার পীর সাহেব গন। বর্তমানে তাদের উত্তসূরী গন গদ্দিনীশি দ্বায়িত্বে আছেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মাঠের জামায়াত মনিটরিং ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital