রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

২ ঘণ্টা রোদে দাঁড়িয়ে ১৬৮ টাকার উপহার!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ মে, ২০২২, ৫:৩৫ পিএম
২ ঘণ্টা রোদে দাঁড়িয়ে ১৬৮ টাকার উপহার!

নিজস্ব প্রতিনিধি : ঈদ ঘিরে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে চলছে উৎসবের আমেজ। তবে উচ্চ ও মধ্যবৃত্তের মানুষ পছন্দ অনুযায়ী পোশাক ও খাদ্যসামগ্রী ক্রয় করতে পারলেও দরিদ্র ও অসহায় মানুষের ভরসা বৃত্তশালীদের দেওয়া শাড়ী কাপড় (যাকাতের কাপড়) সহ খাদ্যসামগ্রী। যাকাত বিতরণে রয়েছে ধর্মীয় সুনির্দিষ্ট রীতি। তবে তা মানছেন না অধিকাংশ বৃত্তশালী।

চাঁদপুরের ফরিদগঞ্জে অতীতের মতো এবারের ঈদেও ধর্ণাঢ্য বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে নিম্নমানের কাপড় বিতরণ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এছাড়া নামে মাত্র খাদ্যসামগ্রী বিতরণ করতে অসহায়-দরিদ্র মানুষদের ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতে একপ্রকার বাধ্য করা হচ্ছে।

১ মে রবিবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সমন্বয়ক শিল্পপতি এম এ হান্নানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো বাংলা কুলসন সেমাই ২ প্যাকেট ( প্রতি প্যাকেট ২৫-৩০ টাকা), চিনি ১ কেজি (৮০ টাকা), তরল দুধ (প্রাণ) আধাকেজি(৩৮)। বিতরণকৃত সামগ্রীর মোট দাম ১৬৮ টাকা। পৌরসভার ৯ ওয়ার্ডে সর্বমোট ১ হাজার জনকে এ উপহার প্রদান করা হয় নিশ্চিত করেছেন বিএনপির এক নেতা। এদিকে উপহার নেওয়ার জন্য সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখা হয় হতদরিদ্র শ্রমজীবি এসব অসহায় মানুষদের। এনিয়ে ক্ষোভ ও হাতাশা প্রকাশ করেন উপহার নিতে আসা ব্যক্তিরা। এই ঈদ উপহার বিতরণের সময় বিএনপির বিভিন্ন স্তরের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন ঈদ উপহার? শিল্পপতি এম এ হান্নানের পক্ষ থেকে দেওয়া উপহারতো আগে এমন ছিলো না! এ কেমন ঈদ উপহার?

Model Hospital

এ বিষয়ে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোওয়ারী বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য পৌর এলাকায় ১ হাজার ও উপজেলার ১৫ ইউনিয়নে একইভাবে আরও ৩ হাজার জনকে এ উপহার প্রদান করা হয়েছে। এখানে পরিমানের বিষয়টি মূখ্য নয়। এনিয়ে সংবাদ না করার জন্য অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য শিল্পপতি এম এ হান্নানের মোবাইলে একাধীকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।