রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মৈশাদী’র সাবেক চেয়ারম্যান মানিকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ মে, ২০২২, ৫:৩৯ পিএম
মৈশাদী’র সাবেক চেয়ারম্যান মানিকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১মে (রবিবার) মৈশাদী পাটওয়ারী বাড়িতে এ দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জালাল চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, চাঁদপুর পৌরসভার কমিশনার শোয়েব, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার, আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, সাবেক ছাত্র নেতা মো: আবুল হাশেম রুশদী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের মেম্বার মো: বজলুল গনি জিলন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আব্দুর সাত্তার মাষ্টার, সহ-সভাপতি সফিকুর রহমান ভূইয়া, সহ-সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক তাপাজ্জল বেপারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মৃধা কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মৃধা, সদস্য সচিব মাহবুব খান বাবলু, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: মফিজুর রহমান মুকুল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী, সাধারণ সম্পাদক ফয়সাল খানসহ সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, প্রফেসর হাফেজ বশিরুল্লাহ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।