বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচনের জের ধরে পাইকাস্তায় ঈদের দিন হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৩:৩৯ পিএম
ইউপি নির্বাচনের জের ধরে পাইকাস্তায় ঈদের দিন হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামে সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে সহিংসতার জের ধরে নিরিহ ব্যাক্তির উপর হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
৩ এপ্রিল বিকাল পাইকাস্তা মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে, এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, যে কোন সময় এ ঘটনায় প্রাণনাশের আশংকা করছে এলাকাবাসী, এ ঘটনায় হামলার স্বীকার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১১নভেম্বর দ্বিতীয় দাফের ইউপি নির্বাচনে আশিকাটির ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী রুবেল প্রধানীয়ার সমর্থীত সাগর মজুমদার ও তার পরিবার। নির্বাচনে সাগর মজুমদার রুবেলের নির্বাচন উৎপতভাবে করার কারণে নির্বাচনের পর থেকে সাগর মজুমদার এর উপর ক্ষিপ্ত থাকে একই ওয়ার্ডের  মেম্বার তাফাজ্জল হোসেন কাজী পরিবার।
দীর্ঘদিন যাবৎ উৎপেতে থেকে তাফাজ্জল কাজীর ভাই   মামুন কাজী, মনির কাজী, মাইনুদ্দিন কাজী, ছেলে মিল্টন কাজী, নাজমুল কাজী, ভাতিজা জাহিদ কাজী সময় সুযোগ বুঝে সাগরের পরিবারের উপর হামলা করে, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে।
এ ছাড়া ও  সাগরের উপর হামলা করে ক্ষান্ত তারা বিভিন্নভাবে আমাদেরকে না হয়ে বাড়িতে গিয়ে ভাংচুর ও লুটপাটের সময় সাগরেআতঙ্কে আছি র মা নুরজাহান বেগম বাঁধা দিলে তাকে ও শারিরীক ভাবে লাঞ্জিত করে মারধর করে।
সাগর ও নূরজাহান বেগমকে হামলার করার সময় তারা ডাক চিৎকার করলে আশপাশের লোক এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাগরের পরিবার জানান, নির্বাচনের পর থেকেই আমরা আতঙ্কে রয়েছি। তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি ধমকী দিয়ে আসছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি, ঘটনার দিন আমাদের ঘর বাড়ি ভাংচুর, স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার  চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করলে ঘটনার সত্যতা পান বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital