বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রক্তবন্ধু ফাউন্ডেশন’র ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২, ৫:৪১ পিএম
রক্তবন্ধু ফাউন্ডেশন’র ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত
শাহরাস্তি প্রতিনিধি : রক্তবন্ধু ফাউন্ডেশন, শাহরাস্তি- চাঁদপুর এর ২০২২ এর ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ৬ই মে শুক্রবার বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি মোঃ রাফিউ হাসান হামজা, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি শাহ আলম ভূঁইয়া, সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি জুয়েল শেখ, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল খালেদ, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সুমন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক রতন চন্দ্র দাস, সহ-সাংগাঠনিক সম্পাদক এস টি সুলতান, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মামুন হোসেন, তথ্য সম্পাদক সাখাওয়াত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা ফারজানা মুন্নী, নির্বাহি সদস্য সারোয়ার আলম পাটোয়ারী, নির্বাহি সদস্য মোঃ পারভেজ মোশারফসহ আরও অনেকে।
উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে রক্তবন্ধু ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক মোঃ রাফিউ হাসান হামজা ও অন্যরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন পরামর্শ ও দিক নিদর্শনা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।