বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ মে, ২০২২, ২:১৩ পিএম
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

এস এস ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পিকাপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন হতাহত হয়েছে।

৭ মে শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের লাড়ুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. আমিন দেওয়ান (১৮)এর মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা ২ আরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওই ইউনিয়নের আলমগীর ভূঁইয়ার বাড়ির সামনে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর পিকাআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোটর সাইকেল চালক ও আরোহীদের উদ্ধার করে নিকটস্থ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মো. আমিন দেওয়ানকে মৃত ঘোষনা করেন এবং মোটরসাইকেল আরোহী মো. রাকিবুল ইসলাম ও রাশেদ গুরুতর আহত থাকায় হাসপাতালে ভর্তি দেন।

নিহত মোটরসাইকেল চালক মো. আমিন দেওয়ান চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রবাসী মো. মিজানুর রহমান দেওয়ানের ছেলে এবং মোটরসাইকেল আরোহী মো. রাকিবুল ইসলাম (২২), পিতাঃ মোক্তার আহম্মদ ও রাশেদ খান (২৫), পিতাঃ শাহাজান খান পাশ^বর্ত্তী হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল জানান, উক্ত স্থানে অজ্ঞাত পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন জন রাস্থার পাশের্^ ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল চালক আমিনকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, নিহতের পরিবারের লোকজন ময়না তদন্ত চাড়া লাশ দাফনের জন্য বিজ্ঞ এডিএম বরাবর লিখিত পত্র দিয়েছেন। নিহতের ঘটনায় পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।