বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক সদস্য সচিবসহ ৯ নেতাকর্মী কারাগা‌রে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৭:৩৫ এম
চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক সদস্য সচিবসহ ৯ নেতাকর্মী কারাগা‌রে

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক হজরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে চাঁদপুর জেলা আদালত।

মঙ্গলবার ১০ মে দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ এর বিচারক এস এম জিয়াউর রহমানের আদালতে আসামীরা হাজির হলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরনের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণ করা অন্য আসামিরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, শামসুল আলম সূর্য, মাসুদ মাঝি, খোকন মিজি ও ইয়াসিন।

জানা যায়, চলতি বছরের ৯ মার্চ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে ৮৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং- জিআর ১৩৫/২২, তারিখ ১১/৩/২২।

Model Hospital

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রণজিৎ রায় চৌধুরী এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামাল উদ্দিন ও অ্যাড. এটিএম মোস্তফা কামাল।

এদিকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাদের জামিন নামঞ্জুরের খবর পেয়ে চাঁদপুর আদালত চত্বরে বিএনপির দলীয় নেতাকর্মীরা জড়ো হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital