বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাড়ে সাত হাজার লিটার তেল মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৩০ এম
চাঁদপুরে সাড়ে সাত হাজার লিটার তেল মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা
মাসুদ হোসেন : সয়াবিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ, তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলা স্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণা করায় চাঁদপুর শহরের পুরাণ বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও  চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত কর্তৃক চাঁদপুর শহরের পুরান বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক  প্রশাসনিক ব্যবস্থায় বেঙ্গল ট্রেডার্সকে ৩০ হাজার ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজার সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পুরান বাজার ফাঁড়ির পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এবং জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital