বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই ইউনুস ও এএসআই রেজাউল করিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৭:০০ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই ইউনুস ও এএসআই রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধি : আইনশৃংখলার উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউল করিম।

গতকাল বুধবার সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২২ সালের এপ্রিল মাসে আইনশৃংখলার উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারে সফলতা অর্জন করায় হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউলকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই, ও এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় অসামান্য অবদান স্বরুপ এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউল করিমকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম)। মাসিক কল্যাণ সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জনকারী হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম জানান, ভাল কাজে পুরুষ্কার পেলে সত্যিই নিজেকে অনেক গৌরবান্বিত মনে হয় এবং কাজ করতে অনেক বেশী আগ্রহ বাড়ে।

Model Hospital

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও থানার ওসি জোবাইর সৈয়দ এর সার্বিক নির্দেশনায় এবং আন্তরিকতায় মাদক ও ইয়াবা উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ওনাদের আন্তরিকতার কারণে তিনি চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। এ সম্মাননা আমার জন্য অনেক সাফল্যের এবং গৌরবের। সকলের কাছে দোয়া ভালবাসা কামনা করছি। আমি চাই হাজীগঞ্জ থানা একটি মাদক, সন্ত্রাস মুক্ত হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital