বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিআইজি হ‌লেন চাঁদপুরের সাবেক পুলিশ সুপার মাহবুবুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৪৫ পিএম
ডিআইজি হ‌লেন চাঁদপুরের সাবেক পুলিশ সুপার মাহবুবুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী : সারা‌দে‌শে ৩২ জন‌কে সরকার অ‌তি‌রিক্ত ডিআই‌জি থে‌কে ডিআই‌জি প‌দে প‌দোন্ন‌তি দি‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে চাঁদপুর জেলায় অত‌্যন্ত সুনাম ও দক্ষতার সা‌থে পু‌লিশ সুপা‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন বর্তমানে ডিআইজি প‌দে প‌দোন্ন‌তিপ্রাপ্ত মোঃ মাহবুবুর রহমান।

ঢাকা রে‌ঞ্জে দা‌য়িত্বরত অ‌তি‌রিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি পদ-মর্যাদায় কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

মোঃ মাহবুবুর রহমান ২০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত ২০০১ সা‌লে ৩১ মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গা, চাঁদপুর জেলা ও এসএস, ইমিগ্রেশন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত ২০২১ সা‌লে ১৩ জানুয়া‌রি অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন এবং ঢাকা রেঞ্জের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মোঃ মাহবুবুর রহমান সদা হাস্যোজ্জল প্রশাসনিক দক্ষতাসম্পন্ন চৌকশ একজন অফিসার, তিনি দক্ষতা দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ অফিসার। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসনীয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital